বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সুনামগঞ্জে লন্ডনপ্রবাসীকে রড দিয়ে পিটিয়ে ছিনতাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

সুনামগঞ্জের জগন্নাথপুরে চলন্ত মোটরসাইকেল আটকিয়ে এক যুক্তরাজ্য প্রবাসীকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর পৌরসভার ভবেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে যুক্তরাজ্য আকছার মিয়া (৪০) রবিবার রাতে জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ভবেরবাজার এলাকায় পৌঁছামাত্র ওঁতপেতে থাকা একদল ছিনতাইকারী তার মোটরসাইকেল থামিয়ে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে হাত-বেধে রাস্তা ফেলে মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই প্রবাসীকে দেখতে পেয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছিনতাইয়ের শিকার প্রবাসী আকছার মিয়া জানান, জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে আমি একাই ফিরছিলাম। ভবেরবাজার সেতু এলাকায় পৌঁছামাত্র একদল ‘ডাকাত’ আমাকে অস্ত্র দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করে মোটরসাইকেল, মোবাইলফোন, সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আমাকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল গিয়েছিলাম। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর