বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

এশিয়া কাপ হকির শেষ ম্যাচে জয় পেলে শেষ চারে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। তবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এ হারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বে খেলার ভাগ্যে ঝুলে রইল স্থান নির্ধারণী ম্যাচে।

ভারতের রাজগিরে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম দুই কোয়ার্টারে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দুই কোয়ার্টারে ২ টি করে গোল হজম করে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া গোলোৎসব শুরু করে ৯ মিনিটে। ২ মিনিট পর দ্বিতীয় গোলটিও পায় তারা।

দুটি গোলই করেন সন। দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ব্যবধান কমায় ২২ মিনিটে। গোলটি করেন সবুজ। তবে দ্বিতীয় কোয়ার্টারে এক গোল করার বিপরীতে আবার দুটি হজম করে।

প্রতিপক্ষের হয়ে ১৬ মিনিটে করেন লি। আর ২২ মিনিটে করেন ওহ। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। চতুর্থ ও শেষ কোয়ার্টারও গোল ছাড়াই শেষ হওয়ার পথে ছিল। তবে ম্যাচের যোগ করা সময়ে বাংলাদেশের জালে শেষ পেরেক মারেন ইয়াং।

তাতে ৫-১ গোলের জয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চার নিশ্চিত করে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সম্ভাবনা টিকে রয়েছে বাংলাদেশের। এ জন্য পাঁচ থেকে আট স্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষকে হারাতে হবে বাংলাদেশকে। আগামী ৪ সেপ্টেম্বরের ম্যাচে কে প্রতিপক্ষ হবে তা আজ জানা যাবে।

তবে প্রতিপক্ষ হিসেবে কাজাখস্তানকে পাওয়ার সম্ভাবনাই রয়েছে বাংলাদেশের। ‘এ’ গ্রুপে এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি তারা। শেষ ম্যাচে যদি ভারতকে হারায় তবুও গোল ব্যবধানের কারণে গ্রুপের শেষ দল হতে পারে কাজাখস্তান।

দুই দলের মধ্যে যারা জয়ী হবে তারা খেলবে অন্য ম্যাচের জয়ী দলের সঙ্গে। আর স্থান নির্ধারণীর প্রথম ম্যাচ জিততে পারলেই বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা পাবে বাংলাদেশ। তবে কত নম্বর হবে তা জানতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা সেদিনই বাংলাদেশ পঞ্চম নাকি ষষ্ঠ হবে জানা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর