বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপি নেত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৬:৩২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যবসাটা ভালো বোঝেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। প্রধান উপদেষ্টা নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা ফাইনাল করে ফেলেছেন বলেও মন্তব্য তার।

রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এই নেত্রী।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, 'মাথা নত করার ও একটা লেভেল থাকে। তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায় (ড. মুহাম্মদ ইউনূস)।'

তিনি আরো বলেন, 'গ্রামীণ ইউনিভার্সিটি পাস করছে, হাসপাতাল করা, কর মওকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা মানে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি।'

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর এই স্ট্যাটাস দেওয়ার পরপরই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

অনেকেই কমেন্ট বক্সে বিস্তারিত জানতে চান। এই স্ট্যাটাস ঘিরে মন্তব্য ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর