বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আগুনে পুড়ল মার্শাল আইল্যান্ডসের পার্লামেন্ট ভবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১৬:০৩

প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ মার্শাল আইল্যান্ডসের জাতীয় পার্লামেন্ট আগুন লেগেছে বলে জানিয়েছে দমকল ও পুলিশ কর্মকর্তারা। আগুন নেভানো সম্ভব হলেও ‘নিতিজেলা’ নামে পরিচিত সংসদ ভবনের অর্ধেক অংশ রাতের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। মার্শাল দ্বীপপুঞ্জের অগ্নিনির্বাপণ বিভাগ এক টেলিফোন সাক্ষাৎকারে এই খবর জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে পার্লামেন্ট ভবনটিতে আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণে আসার আগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভবনটির বাকি অর্ধেকও আর ব্যবহার করা যাবে না বলে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। পার্লামেন্টটি ধ্বংস হয়ে গেছে বলে তিনি নিশ্চিত করেছেন। আগুন লাগার পর একটি ফায়ার ট্রাক এসে নেভানোর কাজ শুরু করে।

হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জটি প্রায় ২৯টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত।

দেশটির লোকসংখ্যা প্রায় ৪২ হাজার, যাদের অর্ধেকে রাজধানী মাজুরোতে বসবাস করে। পার্লামেন্ট ভবনে আগুন লাগা প্রসঙ্গে মন্তব্যের অনুরোধে দেশটির প্রেসিডেন্ট হিলদা হাইনের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘মুক্ত সম্পর্কের’ চুক্তিতে আবদ্ধ দেশটি সামরিক প্রবেশাধিকারের বিনিময়ে ওয়াশিংটন থেকে অর্থনৈতিক সহযোগিতা পেয়ে থাকে। দেশটি তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং এ ঘটনায় দেশটির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান মার্শাল দ্বীপপুঞ্জের সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তবে বিস্তারিত আর কিছু বলেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর