বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মাছের ড্রামের ভেতর মিলল ২০ কেজি গাঁজা, পিকআপ ভ্যানচালক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৮:২১

কুমিল্লার হোমনায় মাছের ড্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ সুজন (২০) নামের এক পিকআপ ভ্যানচালককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন (২০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার কাঠপট্টি এলাকার সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

অভিযানের এক পর্যায়ে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভ্যানটির চালক সুজন। পরে তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। ওই সময় মাছ বহনের ড্রামে তল্লাশি চালিয়ে ৮টি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘অভিযুক্ত সুজনসহ পিকআপটি জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া সুজনের বিরুদ্ধে আরো দুইটি মামলা রয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর