শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সিটি স্ক্যানের সময় অ্যালার্জিক শকে তরুণীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৭:৫৯

ব্রাজিলে সম্প্রতি সিটি স্ক্যান করানোর সময় কনট্রাস্ট এজেন্টে মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়ায় ২২ বছর বয়সী এক আইনজীবীর মৃত্যু হয়েছে। রিও দো সুলে আলতো ভালে আঞ্চলিক হাসপাতালে এ ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, লেতিসিয়া পল অ্যানাফাইল্যাকটিক শকে আক্রান্ত হয়ে এক দিনেরও কম সময়ের মধ্যে ২০ আগস্ট মারা যান।

তার গলায় নল ঢুকিয়ে শ্বাস নিতে সহায়তাসহ জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়েছিল। তার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

লেতিসিয়ার আন্টি সান্দ্রা পল ব্রাজিলের সংবাদমাধ্যম জি১-কে জানিয়েছেন, লেতিসিয়ার কিডনিতে পাথরের ইতিহাস থাকায় নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিটি স্ক্যান করা হচ্ছিল। এ সময় তিনি হঠাৎ অ্যানাফাইল্যাকটিক শকে আক্রান্ত হন।

জনস হপকিন্স মেডিসিনের তথ্য মতে, অ্যানাফাইল্যাকটিক শক হলো আকস্মিক, তীব্র ও জীবনঘাতী অ্যালার্জিক প্রতিক্রিয়া। এতে শ্বাসনালি সংকোচন, শ্বাসকষ্ট, গলা ফুলে যাওয়া ও রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।

লেতিসিয়া পল ব্রাজিলের রিও দো সুলের কাছের লন্ত্রাস শহরের বাসিন্দা ছিলেন। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং আইন ও রিয়েল এস্টেটে স্নাতকোত্তর পড়াশোনাও করছিলেন।

জি১-কে সান্দ্রা পল বলেন, ‘সে প্রাণবন্ত মেয়ে ছিল, যার ব্যক্তিত্ব ছিল অনন্য। সে আইনকে ভালোবাসত; পড়াশোনায় ছিল ভীষণ মনোযোগী। তার বড় স্বপ্ন ছিল, আর আমি নিশ্চিত, একদিন সে আইনি জগতে পরিচিত নাম হয়ে উঠত।’

আলতো ভালে আঞ্চলিক হাসপাতাল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা এই সুযোগে নৈতিকতা, স্বচ্ছতা ও স্বাস্থ্যসেবার নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সব ধরনের চিকিৎসা প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

’ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্য মতে, আয়োডিনযুক্ত কনট্রাস্ট ডাই সাধারণত সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রেতে ব্যবহৃত হয়, যাতে অঙ্গ ও টিস্যুর ছবি স্পষ্ট হয়। এটি সাধারণত নিরাপদ। তবে আনুমানিক প্রতি পাঁচ থেকে ১০ হাজার রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে জীবনহানিকর প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

রেডিওলজি ও ইমেজিং ডায়াগনস্টিক বিশেষজ্ঞ ডা. মুরিলো ইউজেনিও অলিভেইরা জানিয়েছেন, স্ক্যানে ব্যবহৃত কনট্রাস্ট এজেন্ট সাধারণত নিরাপদ ও কার্যকর। বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তবে তা বিরল, আর লেতিসিয়া পলের মতো মারাত্মক প্রতিক্রিয়া খুবই অস্বাভাবিক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর