বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ড ভ্যানচালক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৬:৫৬

ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কম্পানির কাভার্ড ভ্যানচালক মো. শামীম হোসেন (৩০) মারা গেছেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান।

এর আগে সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে কাভার্ড ভ্যান চালককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

পরে সাগর আলী নামের এক অটোরিকশাচালক কাভার্ড ভ্যানচালক শামীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীম হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় থেকে শাহ্ সিমেন্ট কম্পানির কাভার্ড ভ্যান করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।

ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক সাগর আলী বলেন, ‘আমি বিশমাইলে যাত্রী নিয়ে গিয়েছিলাম।

ফেরার পথে সকাল ৮টার দিকে বিশমাইলে লোকজনের জটলা দেখি। পরে সেখানে গিয়ে দেখি শামীম নামের ওই গাড়ি চালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে আমার রিকশায় শামীমকে তুলে এনাম মেডিক্যালে নিয়ে আসি। হাসপাতালের ভেতরে নেওয়ার সময় তিনি মারা যান।

তার শরীর থেকে অনেক রক্ত ঝরেছিল। তিনি নিস্তেজ ছিলেন বিধায় তেমন কিছু বলতে পারেননি। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী বিন সোলাইমান বলেন, ‘সকাল সোয়া ৮টার দিকে আমাদের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় একজন গাড়ির চালককে আনা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা চিকিৎসার সুযোগ পাইনি।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’ শাহ্ সিমেন্ট কম্পানির পরিদর্শক মো. হানিফ সিকদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত হাসপাতালে চলে আসি। এখনো ঘটনাস্থলে যাইনি। শুনেছি ছিনতাইকারী আমাদের চালক শামীমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। তবে তার কাছ থেকে কি কি ছিনতাই হয়েছে তা এখনো জানি না।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘আমি সকালে কিলো ডিউটি করছিলাম। এ সময় খবর পাই এনাম মেডিক্যালে একটি লাশ আছে। খবর পেয়ে হাসপাতালে এসে প্রাথমিক সুরতহাল করেছি। সুরতহাল করে নিহতের পায়ের হাঁটুর ওপর গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর