শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রয়াত হলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৬:৪১

চলে গেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। গত ১৫ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ আগস্ট দেওয়া হয় ভেন্টিলেশনে। তবে শেষরক্ষা হলো না জয়ের।

সোমবার (২৫ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬২ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন টালিউড তারকা জয়। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।

তার সঙ্গে থাকা ছোটু নামের এক যুবক জানিয়েছেন, সিওপিডি’র রোগী ছিলেন অভিনেতা। গত ১৫ আগস্ট অসুস্থ হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেদিনই ভেন্টিলেশনে দিতে বলা হয় তারকাকে। এরপর গত ১৬ তারিখ বের করা হলেও পরদিন ১৭ আগস্ট ফের ভেন্টিলেশন দিতে হয় অভিনেতা জয়কে।

এরপর এদিন সকালে হার্ট অ্যাটাক হয়। আর বেলা ১১টা ৩৫ মিনিটে মৃত্যু হয় অভিনেতার।
একসময় অভিনেত্রী চুমকি চৌধুরীর সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে ছিলেন জয়। দুই বাড়িতে মেনেও নেয় এই সম্পর্ক। বিয়ের কথাও হয়।

তবে বিচ্ছেদ হয়ে যায়। ‘অভাগিনী’ আর ‘হীরক জয়ন্তী’ দুটো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছিলেন জয় আর চুমকি। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আর একসঙ্গে কাজ করেননি।

দীর্ঘ কয়েক দশক ধরে সাফল্যের সঙ্গে অভিনয়ের পর ২০১৪ সালে রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা জয়। নির্বাচনে বীরভূম থেকে মনোনয়নও দেয়া হয়েছিল তাকে। কিন্তু তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উলুবেরিয়া কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। এ নির্বাচনেও পরাজিত হন অভিনেতা। এর পরপরই অবশ্য রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনেতা জয়ের। বিভিন্ন সময় দলের বিরুদ্ধেও কথা বলতে দেখা গেছে তাকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর