শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জামায়াত আমিরের বাসায় গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৭:৪২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ইসহাক দার।

আজ রবিবার ২৪ আগস্ট দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আধা ঘণ্টার বেশি সময় তিনি সেখানে অবস্থান করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা যায়।

জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

সৌজন্য সাক্ষাতে প্রতিবেশী দেশ হিসেবে কীভাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর