বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাটোরে পিস্তল ঠেকিয়ে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৭:৩৭

নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিজয় টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি শাকিল আহমেদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শাকিল আহমেদ নীল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে শনিবার রাত ৮টার দিকে উপজেলা বনপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও সুতিরপার এলাকার ফিডার রোড পৌঁছলে ৩ দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

সাংবাদিক শাকিল আহমেদ বলেন, ‘বাড়ি যাওয়ার পথে পেছন দিক থেকে নম্বরবিহীন ১৩৫ সিসি লাল ডিসকভার মোটরসাইকেল নিয়ে তিনজন আমার পথ গতিরোধ করে এবং পিস্তল ঠেকিয়ে আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এই তিনজনের মধ্যে দুজনের বয়স ২২ থেকে ২৫ বছর এবং অপর একজনের বয়স ৩০-এর ওপরে হবে। আমার মোটরসাইকেলটি একজন চালিয়ে নিয়ে বড়াইগ্রাম থানার মোড়ের দিকে চলে যায়।’

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার ও ছিনতাইকারীদের চিহ্নিত করতে পুলিশ রাতভর বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়েছে।

মোটরসাইকেলটি উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর