শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ত্বকের যত্নে যে ভুল করলে হতে পারে ক্ষতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৭:০৭

চারদিকে দূষণ, আর প্রবল ধুলাবালির কারণে পরিবেশ অনেকটা বিপর্যয়ের দিকে। সঙ্গে আবহাওয়াও বদলাচ্ছে নিজের খেয়ালখুশি মতো। এই অবস্থায় ত্বকের যত্ন না নিলে শুধু ত্বকের ক্ষতিই নয়, হতে পারে নানা ধরনের চর্মরোগ।

শুধু কি রূপটান বা ত্বকের যত্ন? ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও নিয়মিত ত্বকের যত্ন করা দরকার। কিন্তু অন্য সব কিছুর মতোই সেই যত্ন অতিরিক্ত হলেই মুশকিল। ত্বকের জন্য অতিরিক্ত চর্চা হয়ে উঠতে পারে ঝুঁকির। চলুন, জেনে নেওয়া যাক—
অতিরিক্ত মুখ ধোয়া

আমাদের ত্বকে অসংখ্য প্রাকৃতিক তৈলগ্রন্থি থাকে। বারবার মুখ ধুতে থাকলে এই তেল ত্বক থেকে একেবারে হারিয়ে গেলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

চুলকানি হতে পারে। আবার কিছু ক্ষেত্রে বারবার মুখ ধোয়ার ফলে তেলের ক্ষরণ বেড়ে যেতে পারে।
সানস্ক্রিন ছাড়াই রোদে বের হওয়া

সানস্ক্রিন লোশন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সানস্ক্রিন ছাড়া প্রতিদিন রোদে বের হলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়।

ত্বকে ক্রমশ কাল দানা দানা দাগ, বলিরেখা ইত্যাদি দেখা দিতে পারে। এমনকি ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে।

অতিরিক্ত প্রসাধনী ব্যবহার

একেকটি প্রসাধনীর একেক রকম কাজ। কিন্তু একটি উপাদানের সঙ্গে অন্য উপাদান মিশিয়ে ফেললে সঠিক ফল নাও মিলতে পারে। যেমন অনেকে রেটিনল, এএইচএ এবং ভিটামিন সি সমৃদ্ধ প্রসাধনী একসঙ্গে ব্যবহার করেন। এতে হিতে বিপরীত হতে পারে। ত্বকের ওপর বাড়তি চাপ পড়ে।

ব্রণ ফাটানো

ব্রণ এমন একটি জিনিস, যা মুখে প্রবল অস্বস্তি তৈরি করে। অনেকেই এর থেকে দ্রুত মুক্তির উপায় হিসেবে সেই ব্রণ ফাটিয়ে ফেলেন। কিন্তু এতে সাধারণত জীবাণু আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। তা ছাড়া ব্রণ ফাটানোর ফলে যে ক্ষত তৈরি হয়, তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে এবং মুখে দাগ হয়।

মেকআপ না তোলা

রূপটানের সামগ্রী মুখ থেকে না তোলা ত্বকের সমস্যার একটি বড় কারণ। মেকআপ পরেই রাতে ঘুমিয়ে পড়লে কোষের মুখ বন্ধ হয়ে থাকে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে।

বেশি গরম পানি দেওয়া

হালকা গরম পানি দিয়ে মুখ ধোয়া যেতে পারে। কিন্তু অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ ধুলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা উবে যায় এবং ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হয়।

হাত ও ঘাড়

বার্ধক্যের ছাপ সবার আগে ফুটে ওঠে মুখে। এ কথা যেমন সত্যি, তেমনই এটাও সত্যি যে ঘাড় ও হাতেও বয়সের ছাপ পড়ে। কারণ মুখের মতোই এই অঙ্গগুলোও দীর্ঘক্ষণ পোশাকের বাইরে থাকে। ফলে রোদ-পানি-দূষণ সবকিছুর প্রভাব এই অঙ্গগুলোতেও প্রত্যক্ষভাবে পড়ে। কিন্তু ত্বক চর্চার সময় অনেকেই এই অংশগুলোর ওপর নজর দেন না। ফলে ঘাড়ে কালচে দাগ পড়ে যায়। কুঁচকে যায় হাতের চামড়া।

সব মিলিয়ে ত্বকচর্চা একদিকে যেমন ভারসাম্যের ব্যাপার, তেমনই যত্নের বিষয়। রান্নায় যেমন মসলার এদিক ওদিক স্বাদের পার্থক্য তৈরি করে, সাজও তেমনই। সবই সঠিক অনুপাতের খেলা।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর