বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাহুল গান্ধীকে চুম্বন যুবকের, পাল্টা চড় সমর্থকদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৬:৩৯

ভারতের বিহার রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’র মাঝে রাহুল গান্ধীর বাইক থামিয়ে এক যুবক তাকে চুম্বন করেন! রবিবারের  ২৪ আগস্ট এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই যুবককে তৎক্ষণাৎ ধরে ফেলেন কংগ্রেসের কর্মীরা। চড়ও কষানো হয়। অন্যদিকে এ ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিন বিহারের পূর্ণিয়া জেলায় কংগ্রেস সংসদ সদস্য রাহুল ও আরজেডি নেতা তেজস্বী যাদবের বাইক র‌্যালির মাঝে ঘটে চুম্বনকাণ্ড। ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়। সকালে আরারিয়ার রাস্তায় সারি ধরে বাইক ছুটছিল।

তবে কর্মী-সমর্থকদের ভিড়ে বাইকগুলোর গতি ছিল খুব কম। রাহুল, তেজস্বীদের দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় উপচে পড়েছিল। আচমকা সেই ভিড়ের মধ্যে থেকে এক যুবক ছুটে এসে রাহুলের বাইক থামান। বাইকের গতি কমে গেলে ওই যুবক রাহুলের গালে চুম্বন করেন।

ঘটনাটি এতটাই আকস্মিক ছিল, কিছুটা বিস্মিত হয়ে পড়েন রাহুল। ঘটনার পর পরই কর্মী-সমর্থক ও রাহুলের নিরাপত্তারক্ষীরা লাল জামা পরা ওই যুবককে ধরে ফেলেন। তার গালে চড় মেরে সরিয়ে দেওয়া হয় রাহুলের কাছ থেকে।

এদিকে চুম্বনকাণ্ডের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিভাবে নিরাপত্তার বেড়াজাল ভেঙে রাহুলের কাছে ওই যুবক পৌঁছলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

গণমাধ্যমটির তথ্য অনুসারে, ভোট ‘চুরি’ ও বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে বিতর্কের আবহে গত ১৭ আগস্ট থেকে নীতীশ কুমারের রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী। পদযাত্রা শুরুর আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিহারের মানুষের ভোট চুরি করতে দেবেন না!

এ পদযাত্রায় শুধু কংগ্রেস নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরা যোগ দিচ্ছেন। ১৬ দিন ব্যাপী এই পদযাত্রা ১ সেপ্টেম্বর শেষ হবে পাটনায়। এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে বিহারের মানুষের কাছে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি। ভোট বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি বিহারের নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রয়াসও বটে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর