বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রোনালদো-বিপাশার যে ‘প্রেমের অধ্যায়’ নতুন করে আলোচনায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৮:২৮

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। ৯ বছর ধরে প্রেম ও ঘর-সংসারের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গত ১১ আগস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান জর্জিনা। পর্তুগিজ কিংবদন্তির হাতের ওপর নিজের আংটি পরা হাত রেখে ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি।

এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’ এদিকে, জর্জিনার সঙ্গে সম্ভাব্য বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই আলোচনায় উঠে আসে রোনালদোর বর্ণাঢ্য প্রেমজীবন। জর্জিনার আগে আরও অনেকের সঙ্গেই প্রেমে জড়ান রোনালদো। প্যারিস হিলটন থেকে কিম কার্ডাশিয়ানও রয়েছেন সে তালিকায়।

যেখানে রয়েছে ভারতীয় অভিনেত্রী বিপাসা বসুর নামও। এরইমধ্যে বিপাশা বসু রোনালদোকে নিয়ে একটি স্টোরি শেয়ার করায় যে গল্প নতুন করে উঠে এসেছে আলোচনায়।

সম্প্রতি বিপাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পর্তুগালের লিজবনে এক অনুষ্ঠানে তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন।

ক্যাপশনে বিপাশা লিখেছেন, “আইকনিক স্টেজ মোমেন্ট: বিপাশা বসু উইথ রোনালদো।” সেই অনুষ্ঠানের আফটার পার্টিতেও রোনালদো ও বিপাশার দেখা হয়েছিল। সেই সময় একটি ছবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ছবিতে দেখা যায়, রোনালদো ঝুঁকে বিপাশার দিকে আসছেন, যা অনেকেই ভুলভাবে ‘চুম্বন’ ভেবে নেন। তখন বিপাশা ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে।

গুঞ্জন ওঠে, সেই ছবির কারণেই তাদের সম্পর্কে ফাটল ধরে। গণমাধ্যমে উঠে আসে রোনালদোর সঙ্গে বিপাশার প্রেমের গল্প। শুরু হয় গুঞ্জন।

তবে পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে বিপাশা বিষয়টি পরিষ্কার করে বলেন, ছবিটি আসলে চুম্বনের নয়, বরং পার্টির উচ্চ শব্দে কথা বলার জন্য রোনালদোকে তার দিকে ঝুঁকতে হয়েছিল। সেটিই ভুলভাবে ব্যাখ্যা হয়েছিল।

রোনালদোর সাম্প্রতিক বাগদানের পর হঠাৎ করে বিপাশার সেই ভিডিও প্রকাশ করাকে অনেকেই নানা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

এদিকে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। জর্জিনা ইনস্টাগ্রামে আংটির ছবি প্রকাশ করেছেন। রোনালদো ও জর্জিনার প্রথম দেখা হয় ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে। বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা। তাদের সন্তানদের নাম ক্রিস্তিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা ও বেলা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর