বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডেঙ্গুতে ১ দিনে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৭:১৯

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এতে চলতি বছর আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ২০২। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২ শিশু ও বাকি দুজন ঢাকা মেডিক্যাল ও মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আর ২১ আগস্ট মাসে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ ও মে মাসে ৩ জন মারা যায়। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর