শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণে ডিসিসিআইতে উচ্চপর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৭:০০

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের বৈঠক।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকা সফরের অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-তে ডিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিসিসিআই সভাপতি বাংলাদেশে পাকিস্তানি টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের চাহিদার কথা তুলে ধরে FTA (Free Trade Agreement) স্বাক্ষরের আহ্বান জানান।

এ ছাড়া বিমান ও কার্গো সংযোগ চালুর মাধ্যমে আমদানি-রপ্তানির প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন তিনি।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশই তৈরি পোশাক খাতে নির্ভরশীল হওয়ায় রপ্তানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি। তিনি জানান, ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে রি-ডিজাইনড পোশাকের চাহিদা বাড়ছে, যা দুই দেশের জন্যই নতুন বাজার সৃষ্টি করতে পারে। পাশাপাশি পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে যৌথ রপ্তানি উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ পাকিস্তান থেকে সিমেন্ট, চিনি, চামড়া ও পাদুকা আমদানি করতে পারে এবং একইসঙ্গে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প পাকিস্তানের জন্য হতে পারে সহায়ক এক খাত।

কৃষিখাতে প্রযুক্তি ব্যবহার ও মূল্য সংযোজন বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরো দক্ষ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ, যার মাধ্যমে দেশের বাজারে একে অপরের পণ্যের প্রচার ও প্রসার ঘটবে।

ডিসিসিআই বলেছে, এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এবং তা ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডিসিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ ডিসিসিআই পরিচালকরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর