বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৬:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়।

বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে। রোডম্যাপ চূড়ান্তের পরই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন।

কবে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও জানাবে ইসি। ইসির সূত্রগুলো জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে, সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের একটি গণমাধ্যমে বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে।

সে ক্ষেত্রে রবিবার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে আগেই এক বক্তব্যে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

গত ৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দেন।

চলতি বছরের শুরুতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সে অনুযায়ী ১২ কোটি ৩৭ লাখ ভোটার আগামী নির্বাচনে ভোট দিবে।

এবার প্রথম বারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর