বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৬:৪৫

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুন (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ সময় আদালত আসামি সিরাজুলকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

আজ বুধবার (২০ আগস্ট ) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালেলালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল স্ত্রী লতাকে নির্যাতন করতে থাকেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি তদন্তের এক পর্যায়ে জানায়, লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে স্বামী সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা। এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, ‘দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করল। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর