বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গভর্নর

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ : গভর্নর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৬:০৭

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২০ আগস্ট) সকালে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।

গভর্নর এ সময় নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেওয়াও সহজ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরনের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর