শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সংসার ভাঙতেও কোটি কোটি টাকা খরচ তাদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৬:৫৭

বলিউডে বিচ্ছেদ খুবই সাধারণ বিষয়। কিছুদিন পর পরই ভক্তদের মন ভেঙে ঘর ভাঙে কোনো না কোনো তারকা দম্পতি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কোটি টাকা খরচ করে যেমন বিয়ে হয় বলিউড তারকাদের, তেমনি তাদের বিচ্ছেদেও খরচ হয় কোটি কোটি টাকা। বলিউডে এমন ব্যয়বহুল অনেক বিচ্ছেদ রয়েছে।

তবে পাঁচটি বিচ্ছেদ উঠে এসেছিল বেশ আলোচনায়। এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ হিসেবে ধরা হয় এই ছয় জুটির বিচ্ছেদকে।

হৃতিক রোশন ও সুজান খান

বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন ও খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান ছিলেন শৈশবের প্রেমিক-প্রেমিকা। তারা ২০০০ সালে বিয়ে করেন।

এই দাম্পত্য ২০১৪ সালে ভেঙে যায়। শোনা যায়, এই বিবাহবিচ্ছেদে হৃতিক সুজানকে প্রায় ৩৮০ কোটি টাকা প্রদান করেন, যা বলিউডের অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ। তবে আলাদা হওয়ার পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

আমির খান ও রীনা দত্ত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। ২০০২ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। যদিও আর্থিক নিষ্পত্তির পরিমাণ গোপন রাখা হয়েছিল, তবে জানা যায়, আমির প্রায় ৫০ কোটি টাকা দিয়েছিলেন রীনার হাতে, যাতে সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। বিচ্ছেদের পরও আমির ও রীনার মধ্যে সুসম্পর্ক রয়েছে।

আদিত্য চোপড়া ও পায়েল খান্না

বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া প্রথম ২০০৯ সালে বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে।সেই সংসার টিকেছিল মাত্র ৯ বছর। পরে আরেক নায়িকা রানী মুখার্জির সঙ্গে পরকীয়ায় জড়ান এই নির্মাতা। এ কারণে আদিত্য বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেন। কিন্তু বিচ্ছেদের জন্য কত টাকা দিতে হয়েছে, সেটা সেই সময় জানা না গেলেও পরে শোনা গিয়েছিল, এটি ছিল বলিউডের বিলাসবহুল বিচ্ছেদের একটি। বিচ্ছেদের খোরপোষ বাবদ ৫০ কোটি রুপি দিতে হয়েছিল নির্মাতাকে।

আরবাজ খান ও মালাইকা আরোরা

সালমান খানের ছোট ভাই আরবাজ খান ১৯৯৮ সালে অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরাকে বিয়ে করেন। তারা বলিউডের অন্যতম স্টাইলিশ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০১৬ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এ বিচ্ছেদ থেকে মালাইকা পান প্রায় ১৫ কোটি টাকা।

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর

খ্যাতনামা কাপুর পরিবারের কারিশমা কাপুর ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে দাম্পত্য কলহের জেরে ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান। আলোচিত এ বিবাহবিচ্ছেদে কারিশমা পেয়েছিলেন প্রায় ১৪ কোটি টাকার বন্ড, মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়ি এবং সন্তানের দেখাশোনার জন্য বড় অঙ্কের অর্থ।

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই

সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী ছিলেন মডেল রিয়া পিল্লাই। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০০৮ সালে। শোনা যায়, রিয়াকে সঞ্জয় একটি বড় অঙ্কের অ্যালিমনি দেন। জানা যায় ৮ কোটি টাকার পাশাপাশি মুম্বাইয়ের দুটি সমুদ্র-তীরবর্তী ফ্ল্যাট ও একটি গাড়ি দেন, যাতে রিয়া আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর