বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৮:০৮

পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামের এক যুবক। সোমবার (১৮ আগস্ট) রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

গণপিটুনির পর তাকে থানায় হস্তান্তর করা হয়। তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত তিনি জানান, এক যুবক পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরে সেনা কর্তৃপক্ষ ওই যুবককে পুলিশে হস্তান্তর করে।

তুষার শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি জাহেদুর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর