বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ছিনতাইয়ের ২ ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার, আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৮:০৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে যাত্রীবেশে থাকা ছিনতাকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন ওয়ারিদ কুদ্দুস আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) এবং নোয়েল ডায়েস (২৪)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম কালের কণ্ঠকে জানান, সোমবার (১৮ আগস্ট) ভোর রাত আনুমানিক ৪টার সময় অটোরিকশা চালক মনির হোসেন পাথারঘাটার বংশাল রোড থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে পৌঁছে দেন।

ভাড়া নেওয়ার সময় আগে থেকেই ওৎ পেতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীসহ তিন যুবক চালক মনির হোসেনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তারা সিএনজি (রেজিঃ চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮), একটি বাটন মোবাইল ফোন, নগদ টাকা এবং বিভিন্ন কাগজপত্র লুট করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।

ওসি করিম বলেন, ‘খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার ও তিন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর