শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৭:৫৬

বছর পার হলেও পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মূলত কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার কাওরান বাজারে সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করা হয় হত্যা মামলাসহ মাদক মামলার বিভিন্ন আসামিকে।

অপরাধীদের আশ্রয়ের অন্যতম হটস্পট হয়ে দাঁড়িয়েছে এলাকাটি। যেমন জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধ করছেন।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ‘পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি।

অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে র‍্যাব।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর