শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভাঙ্গায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু, নেপথ্যে সমকামিতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৭:০১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হত্যার খবর পাওয়া গেছে। হত্যার শিকার রেদোয়ান শেখের অর্ধগলিত মরদেহ গতকাল রবিবার (১৭ আগস্ট) দুপুরে তুজারপুরের চাড়ালদিয়া বিল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান।

র‍্যাব জানায়, মৃতের মরদেহ উদ্ধারের ৩ ঘণ্টার মধ্যে র‍্যাব-১০-এর একটি দল এ হত্যার অভিযোগে বন্ধু জহিরুল ইসলামকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্ৰাম থেকে আটক করে।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বেশ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তিতে রাতেই খুন হওয়া রেদোয়ান শেখের ব্যবহৃত মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-১০-এর অধিনায়ক জানান, বিগত ২ বছর যাবৎ দুই বন্ধুর মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। ঘটনার দিন বুধবার (১৩ আগস্ট) সদরপুর থেকে রেদোয়ান মোটরসাইকেলযোগে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে তার বন্ধু জহিরুল ইসলামের বাড়িতে আসেন।

তার ঘরেই দুই বন্ধু সমকামিতা নিয়ে বাক-বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে জহিরুল একটি ছুরি দিয়ে রেদোয়ানের গলায় আঘাত করেন। এতে রেদোয়ান অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো জানান, রেদোয়ানের মৃত্যুর পর ঘাতক জহিরুল তার মরদেহটি বাড়ির পাশে পুকুরের মধ্যে ফেলে দেন।

এরপর তিনি স্বাভাবিক জীবন-যাপন করতে থাকেন ও ঘন ঘন পুকুরের দিকে নজর রাখেন। দুদিন পর মৃতের মরদেহ ভেসে উঠলে জহিরুল মরদেহটির পেট কেটে বালুর বস্তা বেঁধে পার্শ্ববর্তী বিলের মধ্যে রেখে আসেন। এর দুদিন পর মরদেহটি পুনরায় ভেসে উঠে। এ সময় পচা দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর নজরে পড়ে। মরদেহের সংবাদ ভাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ গতকাল দুপুরে মরদেহটি উদ্ধার করে।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘গত ৪ দিন আগে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান নিখোঁজ হন। রেদোয়ান গাজীপুরে একটি বেসরকারি কলেজের বি,এস,সি শিক্ষার্থী বলে জানা গেছে। নিখোঁজের সময় রেদোয়ানের সঙ্গে একটি মোটরসাইকেল ও আইফোন ছিল। তিনি নিখোঁজের পর তার মা রাবেয়া বেগম সদরপুর থানায় গত বুধবার (১৩ আগস্ট) রাতে একটি সাধারণ ডায়েরি করেন।’

গত রবিবার (১৭ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া বিলের মধ্যে একজন অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে গলা, হাত, পেট ও পা কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরবর্তীতে সদরপুর থানার সাধারণ ডায়েরি ও পরিবারের শনাক্ত এবং পিবিআইয়ের সহায়তায় রেদোয়ান শেখের মরদেহ শনাক্ত করা হয়।

নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় গতকাল রবিবার (১৭ আগস্ট) রাতেই ভাঙ্গা থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের নামে একটি হত্যা মামলা করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর