বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘যাই হোক না কেন মেসিকে ২০২৬ বিশ্বকাপ খেলতেই হবে’

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৬:৫৪

বার্সেলোনায় একের পর এক কীর্তি গড়ে ট্রফি উদযাপনে মাতছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে সাফল্যটা শূন্যের কোটায়। তাই দেশের হয়ে একটা ট্রফি জয়ের স্বপ্নে বিভোর ছিলেন তিনি। নিজের সর্বোচ্চটুকু দিয়েও যখন পাচ্ছিলেন না তখন হতাশায় অবসরও নিয়ে নেন তিনি।

মেসিকে ফেরাতে তখন রাস্তায় নামেন সারা বিশ্বের ভক্ত-সমর্থকরা। শুরুতে ফিরতে না চাইলেও পরে ফিরেছেন। এরপর একে একে সব জিতলেন। কাতার বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে অমরত্বও লাভ করলেন।

এখন যখন বুটজোড়া তুলে রাখার সময় তার তখন আবার আরেকবার কিংবদন্তিকে বিশ্বমঞ্চে দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা।

৩৮ বছর বয়সী মেসিকে দেখার সাধ যেন সমর্থকদের মিটছেই না। আটবারের ব্যালন ডি’অর জয়ী যে অবস্থাতেই থাকুক না কেন তাকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান। এই চাওয়ার মাঝে আছেন সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়ই।

বিশ্বকাপে শেষ বারের মেসিকে দেখার তালিকা যোগ দিয়েছেন আনহেল দি মারিয়াও। দি মারিয়ার চাওয়া, মেসিকে বিশ্বকাপে খেলতেই হবে। ‘লা নাসিওনালকে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সর্বশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পরেই অবসর নেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিশ্বকাপজয়ী উইঙ্গার বলেছেন, ‘ হ্যা, দেখতে চাই। এখন কেমন আছে এবং সামনে কি ঘটবে সেটা কোনো বিষয় নয়, লিওকে বিশ্বকাপে খেলতেই হবে।

সে জাতীয় দলকে এগিয়ে নিয়ে যায় এবং দর্শক-সমর্থকদের রোমাঞ্চিত রাখে, এটাই তার আসল পরিচয়।’

ডিয়েগো ম্যারাডোনা যেমনটা করেছেন মেসিও ঠিক তেমনি এক জাদুকর বলে মনে করেন দি মারিয়া। দুই কিংবদন্তিই ভিন্ন গ্রহের উল্লেখ করে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘ডিয়েগো তার সময়ে যেমনটা ছিলেন ঠিক তেমনি। দুজনই অন্য গ্রহের। আমাদের এটা উপভোগ করতে হবে। আশা করি, সে ভালো অবস্থানে থাকবে। লিও হচ্ছে অ্যালিয়েন।’

মেসির কারণেই মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ দেখেন বলেও জানিয়েছেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘আসুন, তাকে দেখার সুযোগ আমরা নষ্ট না করি। তাকে দেখতে চাই বলেই ইন্টার মায়ামির ম্যাচ দেখি। আগে কখনো এমএলএসের ম্যাচ দেখিনি।’

আগামী বিশ্বকাপ যখন শুরু হবে তখন মেসির বয়স দাঁড়াবে ৩৯ বছরে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে খেলাটা যে তার জন্য কঠিন হবে তা এখনই টের পাওয়া গেছে। কেননা চোটের কারণে ইতিমধ্যে আর্জেন্টিনার হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি। সঙ্গে মায়ামিরও। এখন দেখার বিষয় দি মারিয়ার চাওয়া পূরণ হয় কি না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর