বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তুরস্কের গ্যালিপোলিতে দাবানল, খালি করা হয়েছে ৭ গ্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৬:৪০

তুরস্কের গ্যালিপোলি উপদ্বীপের দারদানেলেস প্রণালিসংলগ্ন সাতটি গ্রাম খালি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে প্রচণ্ড বাতাসে সৃষ্ট তীব্র দাবানলের সঙ্গে দমকলকর্মীরা লড়াই করছেন। গত শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানাক্কাল প্রদেশে আগুনের সূত্রপাত হয় এবং ব্যস্ত জাহাজ চলাচল প্রণালির তীরে গেলিবোলু শহরের কাছে পাহাড়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

কৃষিমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি এক্সে বলেন, ১২টি বিমান, ১৮টি হেলিকপ্টার এবং মাটিতে ৩৪৩টি যানবাহনে ১ হাজার ৩০০ জন লোক আগুন নেভানোর জন্য লড়াই করছে।

কানাক্কালের গভর্নর ওমর তোরামান এক্সে জানিয়েছেন, রাতে পাঁচটি গ্রাম থেকে প্রায় ২৫০ জন বাসিন্দাকে সরিয়ে ফেলা হয়েছে এবং রবিবার আরো দুটি গ্রাম খালি করা হয়। তবে তিনি ক্ষতিগ্রস্তদের মোট সংখ্যা উল্লেখ করেননি।

তিনি আরো লিখেছেন, ‘এখন পর্যন্ত সরিয়ে নেওয়া এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি।’ তিনি বলেন, প্রাচীন ট্রয়ের ধ্বংসাবশেষ এবং গ্যালিপোলির যুদ্ধক্ষেত্র পরিদর্শনকারী পর্যটকদের কাছে জনপ্রিয় প্রদেশটি গত বছর ‘অত্যন্ত তীব্র খরার’ শিকার হয়।

সোমবার প্রণালির দক্ষিণ দিকে আরেকটি আগুনে দুই সহস্রাধিক মানুষ পালিয়ে যায়। গত সপ্তাহে দাবানলের কারণে ভূমধ্যসাগরকে মারমারা সাগর ও কৃষ্ণ সাগরের সঙ্গে সংযুক্তকারী দারদানেলেস প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থগিত করতে বাধ্য হয়।

বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন ও তীব্র দাবানলের পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এবং তুরস্ককে এই সমস্যা মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বছরের এই সময় আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ অংশে সাম্প্রতিক দিনগুলোয় প্রবল বাতাস বয়ে গেছে।

তবে রবিবার তা কমে যাওয়ায় আগুন নেভানোর প্রচেষ্টা অনেকটা সহজ হয়েছে। ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থাপনার (ইএফএফআইএস) ওয়েবসাইটে বলা হয়, এই বছর তুরস্কে ১৯২টি দাবানলে ১ লাখ ১০ হাজার ৩৭৩ হেক্টরের বেশি জমি ধ্বংস করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর