প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৬:৫৪
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।
রবিবার (১৭ আগস্ট) বিমানবাহিনী সদর দপ্তরে তাদের সাক্ষাৎ হয়। বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুবিশাল ক্ষেত্র উন্মুক্ত করার জন্য বিমানবাহিনী প্রধান সৌদি আরব সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন: