বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সীমান্ত আলোচনার জন্য ভারতে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৭:৫৫

সীমান্তসংক্রান্ত আলোচনার জন্য আগামী সপ্তাহে ভারতে সফর করবেন চীনের প্রধান কূটনীতিক। একই সঙ্গে দুই দেশ পাঁচ বছর বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার সম্ভাবনাও পরীক্ষা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এসব কথা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে সফর করবেন এবং চীন-ভারত সীমান্ত ইস্যুতে ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেবেন।

’শীতল ও উচ্চভূমি হিমালয় সীমান্তের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে অতীতে বাণিজ্য সাধারণত সামান্য পরিমাণে হলেও এটি পুনরায় শুরু হওয়া প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে সীমান্তে সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর বাণিজ্য বন্ধ হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনা করতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সোমবার নয়াদিল্লি সফরে আসবেন। এ ছাড়া নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন।

পাশাপাশি তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন, যিনি গত জুলাই মাসে বেইজিংয়ে সফরে গিয়েছিলেন।

দুটি বৃহৎ অর্থনৈতিক শক্তি দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কৌশলগত প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বিশ্ববাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে তারা সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনা ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দেশ সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করছে।

পুনরায় সরাসরি ফ্লাইট চালু করার ও পর্যটক ভিসা প্রদান সংক্রান্ত চুক্তিগুলো তাদের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর