বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বার্সা তারকার জন্য ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানইউর

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৮:২৮

বার্সেলোনা বনাম কোমোর ম্যাচে মনোমুগ্ধকর পারফরম্যান্সের পর আবারও আলোচনায় ২২ বছর বয়সী মিডফিল্ডার ফেরমিন লোপেজ। তার প্রতিভা নজরে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজেসের রিপোর্ট অনুযায়ী, ম্যানইউ বার্সেলোনাকে প্রায় ৮০ মিলিয়ন ইউরো মূল্যের প্রস্তাব পাঠিয়েছে লোপেজের জন্য, যা ক্লাবটির পক্ষে উপেক্ষা করা কঠিন।

ম্যানইউরকোচ রুবেন আমোরিমের নেতৃত্বে ক্লাবটি পুনর্গঠনের পথে, যেখানে তরুণ ও গুণসম্পন্ন খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লোপেজ তাদের শৈল্পিক স্টাইলের সঙ্গে মানানসই এবং দলের ভবিষ্যত পরিকল্পনার একটি বড় অংশ হতে পারে।

তবে ফেরমিন লোপেজ এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তিনি বার্সেলোনায় থেকে খেলতে চান, যা তার স্বপ্নও বলে উল্লেখ করেছেন। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এখানে (বার্সেলোনা) থাকতে চাই, এটি আমার স্বপ্ন।

আমি দলকে সাহায্য করতে খুশি এবং আমার কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে। ফ্যানদের চিন্তা করার কিছু নেই।’

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়া কাছে আসায় লোপেজকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তবে এ মুহূর্তে বার্সেলোনা হয়তো তাকে ছাড়ার পথে যাবে না বলে মনে করা হচ্ছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর