শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আসিফ মাহমুদ

আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৮:১৯

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘রাজনীতিতে যুক্ত হবেন বা যুক্ত হওয়ার ইচ্ছা আছে এমন কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তফসিলের আগেই তাদের সরকার থেকে সড়ে দাঁড়ানো উচিত। আমি, মাফফুজ আলম বা অন্য যদি কেউ থাকেন রাজনীতিতে যুক্ত হবেন এমন কারোরই থাকা উচিত না।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টক শোতে তিনি এ কথা জানান।

খালেদ মহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি ২০১৮ সাল থেকে রাজনীতিতে যুক্ত। আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না, অবশ্যই।’

এরপর রাজনীতিতে যুক্ত হলেও আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কিনা এসব বিষয় স্পষ্ট করেননি জুলাই আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, ‘এখনো কিছু কাজ বাকি আছে। এরমধ্যে বড় মাইলফলক জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয় আছে।

এসব দায়িত্ব শেষ করে যেতে না পারলে ঐতিহাসিক দায় থেকে যাবে।’ রাজনীতি করলেও তিনি কুমিল্লার মুরাদনগরকেন্দ্রিক রাজনীতি করবেন না বলে স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি রাজনীতি করলে সেন্ট্রালি (কেন্দ্রীয়ভাবে) করব। স্থানীয় রাজনীতিতে যুক্ত হব না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর