শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৬:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধনু মিয়া (৭৮) বছর বয়সী এক বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে তার ছেলে মাসুক মিয়াকে আটক করেছে র‌্যাব।

গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের হাত তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে ধনু মিয়াকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।

এ ছাড়া তার হাত-পা ভেঙে দেওয়া হয়। চিকিৎসার জন্য প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়। 

ধনু মিয়ার অভিযোগ, তার দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে বাড়ি লিখে দেওয়া হয়। তিনি ছোট স্ত্রীর সঙ্গে থাকতেন।

ঘটনার দিন তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তানের স্ত্রী মাসুকসহ অন্যান্যরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। আরো জমি লিখে দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটানো হয়।

র‌্যাব-৯-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধনু মিয়াকে মারধরের ঘটনায় ৩০ জুলাই মামলা হলে ছায়া তদন্ত শুরু করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান চালিয়ে মাসুক মিয়াকে আটক করা হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর