সোমবার, ৮ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাশেদ খান

ড. ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৬:৪৬

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ ও ফ্যাসিবাদ কখনো বন্ধ হবে না।’

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘খুনি হাসিনা, ওবায়দুল কাদের ও শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।

এ নিয়ে জাতি কোনো টালবাহানা সহ্য করতে পারে না। প্রয়োজন হলে আরো ১০টি ট্রাইব্যুনাল বসাতে হবে।’

তিনি বলেন, ‘এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এটা আমার কথা নয়, এমনকি টিআইবি প্রধান তাদের কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন।

এ ছাড়া এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা পদ নিয়ে তাদের মতো করে দেশ চালাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন। তারা এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ডিসি নিয়োগ থেকে শুরু করে সব কিছুতেই দুর্নীতির ছোঁয়া লেগে আছে।

১৬ বছর বিএনপি-জামায়াতের তকমা গায়ে লাগানো আমলারা এখন আবার নির্যাতিত ও পদ বঞ্চিত দাবি করছেন।’

জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকারের সভাপতি রাকিবুল হাসান রকিব, যুবনেতা মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদ মো. রায়হান হোসেন রিহান বক্তব্য দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর