শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বোনকে সাথে নিয়ে নতুন ব্যবসা শুরু করলেন ভূমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৭:৫৪

অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক অভিনেত্রী ব্যবসার সঙ্গে জড়িত। এবার অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি।

এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তার বোন সমীক্ষা পেডনেকার। তাদের প্রতিষ্ঠানের নাম ব্যাকবে। দুই বছর ধরে উদ্যোগটি নিয়ে কাজ করছেন তারা।

ভারতের হিমাচল প্রদেশে নিজেদের ওয়াটার প্লান্ট স্থাপন করেছেন, যেখানে ‘ন্যাচারাল মিনারেল ওয়াটার’ প্যাকেজ করা হয়।

তারকাদের ব্র্যান্ড মানেই আকাশছোঁয়া দাম। থাকে মধ্যবিত্তের নাগালের বাইরে। এক্ষেত্রেও উল্টো পথে হেঁটেছেন দুই বোন। ৫০০ মিলিলিটারের দাম ১৫০ রুপি এবং ৭৫০ মিলিলিটার প্যাকেটের দাম রাখা হয়েছে ২০০ রুপি।

ভূমি বলেন, ‘প্রিমিয়াম ওয়াটার হলেও আমরা চেয়েছি দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে।’ ভূমি পেডনেকার আরও বলেন, ‘হিমাচলে আমরা নিজেদের প্ল্যান্ট তৈরি করেছি। আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের বেশিরভাগই নারী, এটাই আমাদের ব্র্যান্ডের মূল্যবোধ। আমাদের দৈনিক উৎপাদন ক্ষমতা ৪৫ হাজার বক্স।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর