বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৮ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৫:৫৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযোন চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য রাহাত আলী (২৮) নামে এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যে উদ্ধার হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল।

আজ সোমবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে।

গত রবিবার (১০ জুলাই) সকালে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত ২৪ জুলাই সদর উপজেলার পুকুরপাড়া গ্রামের নিজবাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন। ওইদিন জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক হন শিবগঞ্জের দাদনচক আদিনা কলেজ এলাকার জালাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২৩) ও মো. বাবুর ছেলে মো. শিহাব (২১) নামে দুই যুবক।

পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরো বলেন, গ্রেপ্তারদের রিমান্ডে নিলে আসামি সোহেল রানার আদালতে ১৬৪ ধারায় দেন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

তার দেওয়া তথ্যে পুলিশ গতকাল রবিবার রাহাতকে গ্রেপ্তার করে। রাহাতের দেওয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের মো. আলমের ছেলে পলাতক আসামি মোহাম্মদ আলীর (২২) বাড়ি হতে মামলার বাদীর মোটরসাইকেলসহ ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, ‘রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর