বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৬:১৫

সিলেটে একদিনের ব্যবধানে ফের ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। এবার সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় রনি হোসেন (২৯) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটে।

নিহত রনি হোসেন গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

তবে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় ছুরিকাঘাতের শিকার হন রনি। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, ছাত্রদল নেতা রাজু আহমদের পরকীয়া নিয়ে নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দিয়েছিলেন রনি হোসেন।

এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। নিহত রনির মা রত্না বেগম বলেন, ‘কয়েকদিন আগে ছাত্রদল নেতা রাজুর স্ত্রী আমার ছেলের কাছে বিচার দেন-তার স্বামী অন্য মহিলার সঙ্গে পরকীয়া করছেন। এটা নিয়ে রাজুর সঙ্গে রনির দ্বন্দ্ব ছিল। এর বাইরে আর কারো সঙ্গে আমার ছেলের কোনো পূর্ব শত্রুতা ছিল না।

রাজুই আমার ছেলেকে হত্যা করেছে।’ সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর