শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৬:৪৩

কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। কিসুমু কাউন্টিতে গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর মাত্র এক দিন আগে দেশটিতে পৃথক বিমান ও ট্রেন দুর্ঘটনায় আরো ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

সর্বশেষ এই দুর্ঘটনা বৃহস্পতিবার রাজধানী নাইরোবির কাছে একটি বিমান দুর্ঘটনার পর ঘটল, যেখানে একটি এয়ার অ্যাম্বুল্যান্স একটি আবাসিক এলাকায় পড়ে ছয়জন নিহত হয়।

একই দিনে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে আটজন নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য পাশে গিয়ে উল্টে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, বাসটি একটি শেষকৃত্য থেকে ফিরছিল বলে ধারণা করা হচ্ছে।

কিসুমুর আঞ্চলিক ট্রাফিক কমান্ডার পিটার মাইনা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ এবং ১০ বছরের এক মেয়ে শিশু রয়েছে।

এ ছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন, যাদের মধ্যে আট মাস বয়সী একটি শিশুও রয়েছে। শিশুটি বর্তমানে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, দুর্ঘটনাস্থলটি এমন এক সড়ক অংশে অবস্থিত যেখানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সড়ক নিরাপত্তার অবস্থা নাজুক, প্রায় প্রতিদিনই মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর