শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নৌপরিবহন উপদেষ্টা

লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৫:৫৪

দেশের যেসব স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয় না, লোকসানে চলছে সেসব বন্দর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে ২৪টি স্থলবন্দর রয়েছে, এর মধ্যে আমরা ৮টি বন্ধের প্রস্তাব দিয়েছিলাম। ইতোমধ্যে ৪টি বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে ২০টি চালু থাকলেও এর মধ্যে কার্যকরভাবে চালু আছে মাত্র ১২ থেকে ১৪টি। এসব বন্দরকে আধুনিকায়ন করে কি হবে? যেখানে এক পয়সা আয় নেই। সারাবছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশি।’

তিনি জানান, ‘যেসব বন্দর লাভজনক ও সম্ভাবনাময়, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি কিছু নদীবন্দরও রয়েছে, যেগুলো বেসরকারি খাতে পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরে যেসব জটিলতা রয়েছে, সেগুলো তুলে ধরেন এবং উপদেষ্টার কাছে সেগুলোর সমাধান চান। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর