শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৫:৪৪

বক্স অফিসে সাফল্যের পর তারকা জুটির সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া শোবিজে নতুন কিছু নয়। সিনেমা হিট হলেই জুটিদের নিয়ে শোনা যায় প্রেমের গুঞ্জন। সেটা ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা হোক বা সিদ্ধার্থ-কিয়ারা, পর্দার রোমান্সের ফাঁকে কখন যে তা বাস্তবে রূপ নিয়ে নেয় তা বলা দায়।

এবার চমকপ্রদ খবর, ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি বাস্তবেও জমে ক্ষীর।

আর সেই জল্পনাযজ্ঞেই ঘৃতাহূতি দিল সোশ্যালে ভাইরাল হওয়া এক ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পর্দার প্রেমিক আহান পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি আহানও উপস্থিত ছিলেন। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বের হতে দেখা যায়।

তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, আহান তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি।

তারকাদের ওপর এমনিই সবসময়ে নেটপাড়ার আতস কাচ থাকে। অতঃপর আহান-অনীতের এহেন ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের।

পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন। প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে দর্শকদের। ছবিতে আহানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে। ছবির প্রশংসায় পঞ্চমুখ খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছে এই ছবি। বক্স অফিসেও সম্প্রতি ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘সাইয়ারা’। এবার সেটা চলতি বছর ৬০১ কোটির ব্যবসা করা ‘ছাবা’র রেকর্ড টপকে শীর্ষস্থানে পৌঁছাতে পারে কিনা সেটাই এখন দেখার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর