শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সেলিমা রহমান

নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহি প্রতিষ্ঠা হয় না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:৪০

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহি প্রতিষ্ঠা হয় না, জনগণের অধিকারও নিশ্চিত হয় না।’

বুধবার (৬ আগস্ট) দুপুরে বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে। এ জন্য বরিশাল বিভাগের এই সমাবেশ থেকে তাদের অভিনন্দন জানানো হচ্ছে।

তিনি দাবি করেন, ‘গতকাল (মঙ্গলবার) দেশের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জনগণের নির্বাচন হবে—এটা দলের বিজয়ের প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার হটিয়ে বড় ধরনের বিজয় এসেছে। খালেদা জিয়ার আপসহীন মনোভাব জনগণকে অনুপ্রাণিত করেছে। আজকের দিনটা আমাদের বিজয়ের দিন।

’নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, ‘এখন আমাদের রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন আনতে হবে। নেতার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।’

সভা শেষে বরিশাল মহানগর ও জেলা বিএনপির (উত্তর) উদ্যোগে নগরীতে বিজয় শোভাযাত্রা বের করা হয়। সদর রোড থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর