বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শ্রীলঙ্কার সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন টয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:০৬

অনেক দিন ধরেই পর্দায় নেই মুমতাহিনা টয়া। মাঝে উপস্থাপক হয়ে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে দেখা দিয়েছিলেন, এছাড়াও একটি নাটকে আইটেম গার্ল হয়ে হাজির হয়েছিলেন। এরপর আর কোনো কাজে পাওয়া যায়নি তাকে।

এরমধ্যেই দেখা গেল শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে খোশমেজাজে ঘুরে বেড়াচ্ছেন টয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে বেশ সাহসী লুকেই দেখা গেছে অভিনেত্রীকে, যেন সমুদ্র পাড়ে উষ্ণতা ছড়াচ্ছেন!

জানা গেছে, শ্রীলঙ্কার আহানগামা সৈকতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর আগেও দেশটিতে গিয়েছিলেন, তবে অন্য সৈকতে।

সোশ্যালে ছবিগুলো শেয়ার করে টয়া লিখেন, ‘ফ্রম ক্যাসল টু কুল’। ছবিগুলোর নিচে মন্তব্য করতে ভুলছেন না অনুরাগীরা।

একজন লিখেছেন, ‘ভালোবাসা অবিরাম।’ কেউ কেউ তাকে শুভকামনাও জানিয়েছেন। আবার কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে’।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর