শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জাতিসংঘ

গাজায় অভিযান বাড়লে পরিণতি হবে ‘বিপর্যয়কর'

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:০০

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারিত হলে ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা।

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বুধবার নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা ‘ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও তা হয়েই থাকবে’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার পুরোটাই দখল করতে চাইছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর আসার পর এমন সতর্কতা এলো।

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বৃহস্পতিবার বৈঠকে বসবে। এ ধরনের কার্যক্রমের জন্য এ মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে।

এর আগে আইডিএফ প্রধান ইয়াল জামির গাজার পূর্ণাঙ্গ দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন বলে দেশটির সংবাদ মাধ্যমে খবর এসেছে।

প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইসরায়েলের রাজনীতিকরা সিদ্ধান্ত নেয় ও আইডিএফ পেশাদারির সঙ্গে তা বাস্তবায়ন করে।

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৩-এ দাঁড়িয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর