বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জুলাই আনন্দ শোভাযাত্রায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৮:০৪

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের ডাকে জুলাই আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মো. মিরাজ ফকির (৪০) নামের বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ ফকির আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থেকে বিএনপির নেতাকর্মীরা গৌরনদীর কর্মসূচিতে আসছিলেন।

পথিমধ্যে মিরাজ ফকির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্মরত চিকিৎসক ডা. মুনীম তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মুনীম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিরাজ ফকির হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানান, আমরা সকালে ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে অংশ নিতে আগৈলঝাড়া থেকে যানবাহনে করে রওনা হয়েছিলাম।

পথে বাকাল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর