প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৬:৩৬
আওয়ামী ‘ফ্যাসিবাদ’ পতনের স্মারক হিসাবে কেন্দ্র ঘোষিত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আফরোজা খান রিতা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু করে বাসস্ট্যান্ড হয়ে থানা পেরিয়ে উত্তর কাওন্নারা থেকে সিনেমা হল রোড হয়ে বাজার প্রদক্ষিণ করে ৩ মিলোমিটার রাস্তা হেঁটে বাস স্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলটি শুরু হওয়ার পর বৃষ্টি নামে।
বৃষ্টিতে ভিজেই মিছিলের নেতৃত্ব দেন আফরোজা খান রিতা। এ সময় রাস্তার দুপাশে থাকা বাড়ি ঘরের মা-বোনেরা মিছিলে নেতৃত্ব দেওয়া আফরোজা খান রিতাকে এক নজর দেখার জন্য ভিড় করে। এ সময় উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ষাটোর্ধ্ব আ. সামাদ বলেন, সাটুরিয়া বাজারে আমার দেখা সবচেয়ে বড় মিছিল।
কোনো দলের এত বড় মিছিল জীবনে দেখিনি। ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস আজ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয় এ দিন।
পরবর্তীতে ৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার।
মন্তব্য করুন: