বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চলতি মাসে বন্যার শঙ্কা, জানা গেল সম্ভাব্য সময়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৭:০১

চলতি মাসে বর্ষা মৌসুমের প্রথম বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। আগস্টের ৬ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে বন্যা শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বন্যার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

ফেসবুকে তিনি জানান, আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে ২০২৫ সালের বর্ষা মৌসুমের প্রথম বন্যা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

একই সঙ্গে পদ্মা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরতে পারে। এর মধ্যে চার বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর