শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সরকারি গ্যাস সিলিন্ডার অসাধু ব্যবসায়ীর পেটে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৬:৩০

এলপি গ্যাস লিমিটেড নামে সরকারি এলপি গ্যাস সাশ্রয়ী দামে বাজারে পাওয়া যায়, তা হবিগঞ্জ জেলার বেশির ভাগ মানুষ জানে না। সিলিন্ডারে ৮২৫ টাকার এই এলপি গ্যাস অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীর কারসাজির কারণে ভোক্তাদের কাছে পৌঁছে না। সরকার প্রতিবছর প্রায় ১৪ লাখ সিলিন্ডার বাজারে সরবরাহ করলেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বিষয়টি এখন ‘কাজির গরু কিতাবে আছে, গোয়ালে নেই’—এমন অবস্থায় পরিণত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিপরীত পাশে একটি গোডাউনে দীর্ঘদিন ধরে সরকারি এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে নামি-দামি বেসরকারি গ্যাস সিলিন্ডারে ক্রস ফিলিং করে বাজারজাত করছে একটি সংঘবদ্ধ চক্র। আর এই দুর্নীতির মাস্টারমাইন্ড শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর গ্রামের আব্দুস ছত্তারের ছেলে পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। যদিও তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন।

সূত্র জানায়, আব্দুল মতিন, তার ছোট ভাই, বিএম এলপিজি গ্যাসের এরিয়া ম্যানেজার আরিফুল হকসহ কিছু দুর্নীতিগ্রস্ত লোকের যোগসাজশে সরকারি এলপিজি গ্যাস হরিলুট করা হচ্ছে।

সম্প্রতি আব্দুল মতিনের গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় অভিযুক্ত মতিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপিসির গ্যাস সিলিন্ডারসহ ৬০০ সিলিন্ডার ও ক্রস ফিলিংয়ে ব্যবহৃত মালপত্র জব্দ করা হয়।

স্থানীয় করিম হোসেন জানান, গোডাউনের চারপাশে বাউন্ডারি দিয়ে সিসি ক্যামেরা স্থাপন করে দীর্ঘদিন ধরে এ অপকর্ম চালিয়ে আসছেন মতিন। তার মতো অসাধু ব্যবসায়ীদের কারণে ভোক্তা পর্যায়ে ৮২৫ টাকা (১২.৫ কেজি) দামের সরকারি এলপিজি সিলিন্ডার পাওয়া যায় না।

অভিযুক্ত বিএম এলপিজি গ্যাসের এরিয়া ম্যানেজার আরিফুল হককে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চুনারুঘাটের এলপিজি ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, ‘বহুদিন ধরে মতিনসহ কয়েকজন মিলে এ দুর্নীতি করে আসছে। এমনকি তারা সিলিন্ডারের ভেতরে পানি ঢুকিয়ে ওজন বাড়িয়ে দোকানে দোকানে সাপ্লাই দিচ্ছে। ফলে গ্যাস নকল বলে ক্রেতারা অভিযোগ করছেন।’

হবিগঞ্জ শহরের আরেক ব্যবসায়ী ফারুক মিয়া জানান, এই অসাধু চক্রের কারণে ক্রেতাদের দুর্ভোগ ও দোকানিদের সুনাম নষ্ট হচ্ছে।

সরকারি এলপিজি গ্যাস সিলিন্ডারের হবিগঞ্জের ডিলার ফরহাদ মিয়া জানান, প্রতি মাসে ২৫-৩০টি সরকারি গ্যাস সিলিন্ডার আসত তার কাছে। বেশ কিছুদিন ধরে তিনি গ্যাস সিলিন্ডার আনছেন না। ক্রস ফিলিং সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এ সম্পর্কে আমি কিছুই জানি না। এগুলো যারা করে, তাদের কঠিন শাস্তি হোক।’

হবিগঞ্জ শহরের ব্যবসায়ী নেতা সাকিব আহমেদ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো তৎপর হয়ে এসব কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালানো দরকার।

শাহজিবাজার ক্যাম্পের সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন জানান, বেশি লাভের আশায় অসাধু উপায়ে সরকারি গ্যাস সিলিন্ডার থেকে বেসরকারি সিলিন্ডারে ক্রস ফিলিং করে আসছিল চক্রটি। ২৮ জুলাই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, জেলাজুড়ে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর