বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ট্রাম্প

পুতিনকে আমার স্ত্রী মেলানিয়া ‘পছন্দ’ করে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৬:২৯

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানিয়েছে, তবে ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতি মেলানিয়াকে ‘হতাশ’ করেছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

‘পড ফোর্স ওয়ান’ নামে এক পডকাস্টে মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘আমরা পুতিনকে চিনি, এবং সে (মেলানিয়া) তাকে পছন্দ করে। আমার সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক।

’তবে ট্রাম্প জানান, সম্প্রতি পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর মেলানিয়া মন্তব্য করেন, ‘দুঃখের বিষয় তারা কিয়েভে আবার বোমা ফেলেছে।’

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমঝোতার পক্ষে থাকলেও যুদ্ধ বন্ধে অগ্রগতি না দেখে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প পুতিনকে তার অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি মস্কোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৫০ দিনের আল্টিমেটাম কমিয়ে ১০ দিনে নিয়ে আসা হয়েছে—এর মধ্যে যদি শান্তিচুক্তি না হয়, তবে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে মস্কো হুঁশিয়ারি আমলে না নিয়ে জানিয়েছে, কোনো আলোচনা হলে তা যুদ্ধের ‘মূল কারণগুলো’কে কেন্দ্র করে হতে হবে।

এদিকে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, মেলানিয়া ট্রাম্প তার স্বামীর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, ‘সে শুধু রক্তপাতের অবসান চায়।’

তবে পর্যবেক্ষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থানের পরিবর্তনের পেছনে মেলানিয়ার ভূমিকাও থাকতে পারে।

মেলানিয়া ট্রাম্পের জন্ম ১৯৭০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা বিলুপ্ত রাষ্ট্র যুগোস্লাভিয়ায়।

বর্তমানে তা ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র স্লোভেনিয়া। এই কারণেই ইউক্রেন সংঘাতে তার গভীর আগ্রহ রয়েছে বলে ধারণা দ্য টাইমসের।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর