শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জামালপুরে র‌্যাব ও পুলিশের চেকপোস্টে লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৬:০৬

জামালপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৪ এবং জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ৩০ জন চালকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামালপুর-মধুপুর হাইওয়ের পুরাতন বাইপাস মোড়ে এ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্র জানায়, অভিযানে যানবাহনের কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস, রুট পারমিট এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের বিষয়গুলো যাচাই করা হয়। এসব ক্ষেত্রে আইন লঙ্ঘনের দায়ে ৩০ জন চালকে জরিমানা করা হয়।

৩০ জনকের কাছে থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম। তাকে সহায়তা করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর