শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টাইফুনের আশঙ্কায় সাংহাই থেকে সরিয়ে নেওয়া হলো ২৮৩০০০ মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৫:৩৫

চীনের সাংহাই শহরে টাইফুন কো-মেই আঘাত হানার আগেই স্থানীয় জনগণকে সরিয়ে নিয়েছে। কর্তৃপক্ষ প্রায় ২ লাখ ৮৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

সাংহাই সেন্ট্রাল মেটিওরোলজিক্যাল অবজারভেটরি বুধবার দুপুরে বৃষ্টির জন্য দেওয়া পূর্বের হলুদ সতর্কতা বাড়িয়ে কমলা সতর্কতা জারি করেছে, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর।

টাইফুন কো-মেই বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে (জিএমটি অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিট) চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে প্রথমবারের মতো স্থলে আঘাত হানে এবং সন্ধ্যার দিকে সাংহাইয়ে দ্বিতীয়বারের মতো আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘গত রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত মোট ২ লাখ ৮৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে । যাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন ছিল, তাদের প্রায় সবাইকে নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হয়েছে।’

চীনের উপকূলীয় এলাকায় লাইভ ভিডিওতে দেখা গেছে, সাগরের ঢেউ উপকূলীয় হাঁটার পথ প্লাবিত করছে। নিংবো শহর থেকে সম্প্রচারে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা পানির মধ্যে দিয়ে হাঁটছেন।

রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে চীনে সুনামি সতর্কতা, পরে তুলে নেওয়া হয়। চীনা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় ও ভূমিকম্প— উভয় দুর্যোগকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলোতে টহল ও উদ্ধার প্রস্তুতি জোরদার করা হয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর