শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নীলা ইস্রাফিল

আমি এখনো কোনো দলের চাকর নই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৩:০৬

আমি এখনো কোনো দলের চাকর নই বলে মন্তব্য করেছেন সদ্য এনসিপি থেকে সরে দাঁড়ানো নেত্রী নীলা ইস্রাফিল। বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? এমন প্রশ্নও করেন তিনি।

আজ বুধবার  ৩০ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন নীলা ইস্রাফিল।

তিনি ফেসবুক পোস্টে বলেন, আজ ৩০ জুলাই, ২০২৫ এক বছর কেটে গেছে।

কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? কতটুকু নিরাপদ? আমি এখনো কোনো দলের চাকর নই। আমি একজন সচেতন নাগরিক, একজন মা, একজন শিল্পী, একজন মানুষ যে রক্তের গন্ধে শ্বাস নিতে চায় না।

নীলা ইস্রাফিল বলেন, আজও সেই প্রশ্নগুলো রয়ে গেছে, উত্তরহীন কেন যারা গুলি চালায়, তারাই বেঁচে যায়, আর যারা বাঁচতে চায়, তাদের মুখ বন্ধ করা হয়? কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধী বানানো হয়? কেন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালেই ফেসবুক থেকে মুছে ফেলা হয় সত্য?৷

এক বছর আগেও বলেছিলাম রক্তাক্ত বাংলাদেশ আমি চাই না। আজও বলছি আমি গুলির বাংলাদেশ চাই না দলান্ধতা নয়, চাই মানুষের রাষ্ট্র।

আপনারা যারা চুপ করে আছেন, তারা কি জানেন চুপ থাকার অর্থ কখনো কখনো অপরাধে সম্মতি দেওয়া? আমি চুপ করিনি, করবও না। বাংলাদেশ কারও পৈতৃক সম্পত্তি নয়। এটা ১৮ কোটি মানুষের আর আমিও তাদের একজন। স্বাধীনতা মানে শুধু স্বাধীন পতাকা নয় স্বাধীন প্রশ্ন করার অধিকার।

আমি প্রশ্ন করছি। আপনারা করলেন তো?

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর