শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৮:৩৩

ফরিদপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় সাইফুল রহমান ওরফে উজ্জল (৩২) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিকে এ দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় সাইফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহাড়ায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে আসামি ওই শিশুকে ধর্ষণ করে।

ঘটনার দুই দিন পর ওই শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুলকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। পরে মামলাটি তদন্ত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম। তিনি ২০২৪ সালের ২৮ জানুয়ারি সাইফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের সরকারি কৌশলী (পিপি) গোলাম রব্বানী ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অপরাধ করলে সাজা পেতে হবে এ রায়ে তা প্রতিষ্ঠিত হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর