শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দিন শেষে সব দোষ মেয়েদের : অপু বিশ্বাস

নাগরিক বিনোদন

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২০:০৬

অপু বিশ্বাস

ঢাকাই সিনেপাড়া ব্যক্তিগত জীবনচর্চায় যেন আটকে পড়েছে। প্রায় প্রত্যেকদিনই ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কোনো না কোনো তারকা সিনেপড়ার আলাপে ঘি ঢালেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যক্তিগত বিতর্কচর্চার পরিসর বাড়তে থাকে। এই তালিকায় জায়েদ খান, নিপুণ, শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলী, ওমর সানি, মৌসুমী, শরিফুল রাজ ও পরীমণি সবসময়েই শীর্ষস্থানে আছেন। এখন চর্চায় আছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। গত মাসের শেষ দিকে শরিফুল রাজের ফেসবুকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাফিজা তুষির ব্যক্তিগত কিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়ে। এর পরেই বিতর্ক শুরু হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিতর্কে গড়িয়েছে সংসারের ভাঙনের সুরের দিকে। এবার এই আলাপে শামিল হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

পরীকে ভুল না বোঝার আহ্বান জানিয়ে অপু বলেন, পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।” অপুর কথায়, প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।” পরীকে শক্তভাবে পরিস্থিতি সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।”গিয়াসউদ্দিন সেলিমের æগুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির প্রথম দেখা। আর সেই সাক্ষাতের এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর